আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কুড়িগ্রামে সাংবাদিককে মারধর করে গুরত্বর আহত, হাসপাতালে ভর্তি

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম প্রেসক্লাবের বর্তমান নির্বাচিত কমিটি উপেক্ষা করে প্রেসক্লাব দখলের  ষড়যন্ত্রে সঙ্গী না হওয়ায় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত কে অকথ্য গালিগালাজ ও ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  সাঈয়েদ আহমেদ বাবুর বিরুদ্ধে।
শনিবার(২৯ মার্চ) রাত ১১টার দিকে কুড়িগ্রাম পৌরসভা সংলগ্ন রাশেদুলের পুরাতন মোটর সাইকেল শোরুমের ভিতরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সুত্র জানায়,বেশ কিছু দিন থেকে সাইয়েদ আহমেদ বাবুর নেতৃত্বে কয়েক জনকে নিয়ে কমিটি গঠন করে  কুড়িগ্রাম  প্রেসক্লাব দখল করতে মরিয়া হয়ে ওঠ। সেই কমিটিতে সুজন মোহন্ত নাম অন্তর্ভুক্তের অপারগতা জানানোর জেরে শনিবার (২৯ মার্চ) রাতে সাইয়েদ আহমেদ বাবু ফোনে সুজন মোহন্ত কে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানাতে গেলে সাংবাদিক সুজন মোহন্তকে বেধরক মারপিট করেন বাবু।
আহত  সাংবাদিক সুজন মোহন্ত বলেন,’আমি প্রেসক্লাব দখলের পক্ষে না। আমাকে প্রস্তাব দিলে আমি তা প্রত্যাখান করি ও প্রতিবাদ জানাই। যার কারণে তিনি প্রথমে ফোনে গালিগালাজ ও পরে ডেকে নিয়ে রাশেদুলের দোকানে আমাকে অনেক  মারধর করেন।
ঘটনায় উপস্থিত পুরাতন মটর সাইকেল ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন,’মারধরের ঘটনাটি কাকতালীয় ভাবে ঘটেছে । আমার করার কিছু ছিলো না।নাম না প্রকাশ করার শর্তে পাশের এক ব্যবসায়ী বলেন, রাশেদুল ও সাইয়েদ আহমেদ বাবুর প্রধান সহযোগী। সে ইচ্ছে করলেই বাবুকে থামাতে পারতো,কিন্তু তা সে করেনী।
কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন,’ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রেসক্লাব দখলের ষড়যন্ত্রে সে লিপ্ত না হওয়ায় এরকম পেশি শক্তি দেখানো টা ঠিক হয়নি।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য মোঃ বাদশাহ সৈকত বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ  বলেন এখন পর্যন্ত কেউ অভিযোগ  করেনী। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )