আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

চিলমারীতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল, ঔষধ সংকট তীব্র আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ বহুপদ শূণ্য থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। যারা কর্মরত আছেন প্রতিদিন রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন তারা। জটিল সমস্যা নিয়ে আসা রোগী পাঠিয়ে দেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ৩১ শয্যার চিলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ১২/০৬/২০০৪ সালে ৫০ শয্যায় উন্নীত করা করা। শয্যা সংখ্যা বাড়লেও বাড়েনি জনবল। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ১৪২টি পদ রয়েছে। এর মধ্যে ৫৫টি পদ শূণ্য। মেডিকেল অফিসারের ১৯টি পদের মধ্যে ১৫টি পদ শূণ্য। ১০টি কনসালট্যান্ট পদের মধ্যে আছে মাত্র ১জন এবং সহকারী সার্জনের পদ সংখ্যা ৫টি সবগুলো শূণ্য। মেডিকেল টেকনোলজিস্ট পদের সংখ্যা ৮টি এর মধ্যে রয়েছে ৪জন বাকী পদ ১২ বছর ধরে শূণ্য রয়েছে।
সরেজমিনে গতকাল রবিবার গিয়ে দেখা যায়, আউটডোরে অনেকে টিকিট কেটে দাঁড়িয়ে আছেন। চিকিৎসক না থাকার কারণে দীর্ঘ হচ্ছে রোগীর লাইন। বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে এসে ফিয়ে যাচ্ছেন অনেকে। শয্যা স্বল্পতার কারণে প্রতিদিনই রোগীদের চিকিৎসা নিতে হয় মেঝেতে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাজারভিটা এলাকার মুসা মিয়া জানান, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় প্রতিদিন সেবা দিচ্ছেন ডিপ্লোমাধারীরা। হাতে গনা কয়েক ধরণের ঔষধ ছাড়া এখানে মিলছে না কিছুই। গাবেরতল এলাকা থেকে আসা আকরামুল হক জানান, দুই দিন টিকিট কেটেও আমি ডাক্তার দেখাতে পারিনি এবং হাসপাতালের অভ্যন্তরে ময়লা আবর্জনায় ভরপুর। মনে হয় যেন দেখার কেউ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আবু রায়হান জানান, বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিনশত রোগিকে সেবা দেওয়া হচ্ছে। আন্তঃবিভাগে দৈনিক ষাটজনের বেশি রোগী সেবা নিচ্ছেন। এছাড়া জরুরী বিভাগে ৪০-৫০ জন রোগীকে সেবা দেওয়া হয়। চিকিৎসকসহ অন্যান্য শূণ্য পদে জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান, জনবল সংকট নিরসন হলে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং প্রয়োজনীয় ঔষধ এর চাহিদা পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )