আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

বাংলা নববর্ষ: সম্প্রীতির চেতনা আরো জাগ্রত হোক

চিলমারী, ১৪ এপ্রিল, ২০২৫ খ্রীঃ ॥ ১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সময়ের পরিক্রমায় বছর ঘুরে আবার এসেছে পহেলা বৈশাখ। নতুন বঙ্গাব্দ ১৪৩২ এবার এসেছে অনেকটা ভিন্ন ও আনন্দময় পরিবেশে। কিছু সময় করোনা মহামারির কারণে বাঙালির সর্বজনীন এ উৎসব আয়োজনে ভাটা পড়েছে। এ বছর দেশ স্বৈরাচারমুক্ত হয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করবে। এ বছর স্বাভাবিকভভাবেই উদ্বেলিত ভাব নিয়ে বর্ষবরণ হচ্ছে। বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজন রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান স্বমহিমায় ফিরে এসেছে। বৈশাখের প্রথম সূর্যোদয়কালের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৬৭ সালে। সে রীতি আজও চলছে। শুধু ১৯৭১ সালে বিরূপ পরিস্থিতির কারণে তা অনুষ্ঠিত হয়নি; তবে ২০০১ সালে এ অনুষ্ঠানে জঙ্গিরা ভয়াবহ বোমা হামলা করলেও অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়েনি। কিন্তু গত বিছু বছর করোনা সংক্রমণের তীব্রতায় বটমূলের অনুষ্ঠান হতে পারেনি। পাশাপাশি এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা নাম পাল্টে পূর্বের আনন্দ শোভাযাত্রা নামে ফিরছে। এর বাইরেও পহেলা বৈশাখের উৎসব এখন গ্রাম-গঞ্জ-শহর সর্বত্র ব্যাপক মাত্রায় দৃশ্যমান। বিভিন্ন এলাকায় যেমন বৈশাখী মেলা বসে, তেমনি সামাজিক-সাংস্কৃতিক নানা অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে বৈশাখ বরণে নতুন প্রাণের উচ্ছ্বাস দেখা যায়। পহেলা বৈশাখ কেবল সামাজিক-সাংস্কৃতিক উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে অর্থনীতিরও নিবিড় সম্পর্ক রয়েছে। আদিতে পহেলা বৈশাখের উৎসব খাজনা আদায়বিষয়ক কর্মকা-ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা পরবর্তী সময়ে ব্যবসায়িক দেনা-পাওনার অনুষঙ্গ হয়ে ওঠে। গত দুই বছরের কথা বাদ দিলে এর আগের বছরগুলোতে আমরা যেমন দেখেছি, বর্ষবরণকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক কর্মকা- বিচিত্র-বহুমুখী ধারায় প্রবাহিত হয়। কেবল দোকানে বকেয়া আদায়ের হালখাতা নয়; ঈদ ও অন্যান্য উৎসবের মতো পহেলা বৈশাখেও পোশাকের সঙ্গে বসতঘর ও কর্মক্ষেত্র সাজানোর আয়োজন হয়। এবারো পহেলা বৈশাখ ঘিরে অর্থনীতির পালে সে হাওয়া লেগেছে। রাজধানীসহ দেশের সর্বত্র বিপণিবিতান, শপিংমলে পহেলা বৈশাখের পোশাকে ব্যবসায়ীরা এনেছেন বৈচিত্র্য। বর্ষবরণে লাল, সাদা, সবুজ পাঞ্জাবি; শাড়ির সঙ্গে রয়েছে বাহারি সব পোশাক। ফলে বিকিকিনিতে ব্যবসায়ীরাও পুষিয়ে নেওয়ার আশা করছেন। একই সময়ে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ দেশের পার্বত্য জেলাগুলোতে উদযাপিত হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈসাবি তথা বৈসু, সাংগ্রাই ও বিজু উৎসব। পাহাড়েও প্রণোচ্ছল এ উৎসব শুরু হয়েছে। সেখানে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা ঐতিহ্যবাহী পোশাক পরে নদীতে ফুল ভাসিয়ে গত বছরের গ্লানি দূর করে নতুন বছরের শান্তি কামনা করেন। তাদের উৎসবের তাৎপর্যও আমরা গভীরভাবে অনুধাবন করি। প্রতিটি পহেলা বৈশাখেই আমাদের সংকল্প থাকে, সমৃদ্ধ-উন্নত-গর্বিত বাংলাদেশ গঠনের পথ যেন নির্বিঘœ হয়। উন্নয়নের পথে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রযাত্রা, প্রগতিশীলতার ধারায় আমাদের পথচলা উল্লেখযোগ্য। আমাদের প্রত্যাশা, পহেলা বৈশাখ জাগ্রত করবে আমাদের শান্তি ও সম্প্রীতির চেতনা। ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র, জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার অন্তরে বাংলা নববর্ষ নতুন করে দোলা দিক। অন্যান্য পহেলা বৈশাখের মতো এবারো মত-পথ নির্বিশেষে সব বাঙালির হৃদয়ে দোলা দেবে বাংলা। সব ধর্মের মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের এ মহিমা অটুট থাকুক। ধর্মীয় সংকীর্ণতা আর সাম্প্রদায়িকতার ভ্রুকুটি উপেক্ষা করে সবাই মাতুক উৎসবের আনন্দে। আমাদের প্রত্যাশা, নতুন বছরের নতুন সূর্যোদয় বাংলাদেশের রাষ্ট্র ও সমাজের জন্যও নতুন সম্ভাবনা নিয়ে আসবে। জীর্ণ ঝরা পাতার মতো পুরোনো বছর শেষে ঝরে পড়বে সব অন্ধকার। সম্প্রীতি ও শান্তি নতুন বছরে সবুজ পাতার মতো অঙ্কুরিত হবে আমাদের জীবনের সর্বস্তরে। ১৪৩২ বাংলা নববর্ষে আমরা সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষ!

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )