আজকের তারিখ- Sun-15-02-2026

ফুলবাড়ীতে মাটির নিচে পুঁতে রাখা মাদক উদ্ধার গ্রেফতার ১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ইস্কাফসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ওই মাদক কারবারির বাড়ি তল্লাশি করে বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক গুলো উদ্ধার করা হয়।

এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্য এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম রিয়াজুল হক বাধন (১৯)। পলাতক মাদক কারবারির নাম বিদ্যুৎ (২২)। তারা পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )