আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

সিএজি কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজারহাটে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কাযার্লয় ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৪দিনব্যাপী সেবা সপ্তাহ পালন হয়েছে। সেবা সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার(১৫মে) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো: আরফানুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রসুল রাখি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রহমত আলী প্রমূখ।
এসময় উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ মে থেকে ১৫ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
সেবাসমূহ হচ্ছে সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন। লাইফ ভেরিফিকেশন সম্পর্কে অবহিতকরণ। সম্মানিত পেনশনারগণের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান। বিধি-বিধানের আলোকে পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ প্রাপ্যতা, পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয়, প্রতিবন্ধী সন্তানের প্রাপ্যতা ও করণীয় এবং পেনশন ইএফটি, সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি এবং ডিডিওগণ কতৃর্ক অনলাইনে সামরি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান। এছাড়াও সরকারি কর্মচারীগণ কতৃর্ক জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ, সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি, সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )