আজকের তারিখ- Wed-14-01-2026
 **   বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা **   ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার আন্তর্জাতিক ডেস্ক **   কুড়িগ্রামে ফসলী জমির মাটি সংগ্রহের অপরাধে ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা **   ‘দাদি’ হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী **   বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির! **   তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন **   কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা **   আইজ অন প্রথম বর্ষপূর্তির পডকাস্ট শোতে রোজিনা **   এডিপি থেকে ছেঁটে ফেলা হলো ৩০ হাজার কোটি টাকা **   কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

রাজারহাটে ১৬ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা! এলাকায় চাঞ্চল্য

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ১৬ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা(মোখজ) ধরেছে। এতটুকু গাছে এতোগুলো মোচা ধরায় এলাকার দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলার এই মোচা শত শত মানুষ একনজর দেখতে ভীড় করছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদুরে উত্তর দিকে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের সাথে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ইঞ্চি কলারগাছে ৭টি মোাচা(মোখজ) বের হয়। শনিবার(১৭মে) দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এতো মোচা দেখে চিৎকার দিয়ে উঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এতো ছোট কলাগাছের ৭টি মোচা দেখতে ভীড় জমাতে থাকে।  সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায়(৫২) বলেন, এতো ছোট কলাগাছে ৭টি মুখজ ওয়ালা গাছ কখনো দেখেনি। এই প্রথম আমার জীবনে দেখা। সেকেন্দার আলী নামের এক ব্যক্তি বলেন, এটা গজবের লক্ষণ। এব্যাপারে  রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে।এজন্য হয়ত এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )