আজকের তারিখ- Sun-15-02-2026

ঋণের চা‌পে নৈশ প্রহরীর আত্মহনন

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋণের চাপে বাদশা মিয়া (৪০) নামে এক চতুর্থ শ্রেণির কর্মচারি আত্মহত‌্যা ক‌রে‌ছেন ব‌লে জানা গে‌ছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টার দি‌কে লালম‌নিরহাট সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।
বাদশ মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে ও উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি (নৈশপ্রহরী)। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু।
প‌রিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বাদশা মিয়ার বি‌ভিন্ন ব্যাংক ঋণসহ এলাকার অ‌নেক মানুষের কাছ থেকে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা ঋণ নেন। এসব ঋণের টাকা পরিশোধ করতে না পাড়ায় দিশেহারা হয়ে পড়েন তি‌নি । এ নিয়ে তার পরিবারের মাঝেও দেখা দেয় অশান্তি। ঋণের টাকা প‌রি‌শোধ কর‌তে না পে‌রে কয়েক মাস ধরে মানসিকভা‌বে ভেঙে পড়েন তি‌নি‌। রোববার রাত সাড়ে ১০টার দিকে ইঁদুর মারার কিটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে তা‌কে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )