আজকের তারিখ- Wed-14-01-2026
 **   বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা **   ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার আন্তর্জাতিক ডেস্ক **   কুড়িগ্রামে ফসলী জমির মাটি সংগ্রহের অপরাধে ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা **   ‘দাদি’ হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী **   বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির! **   তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন **   কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা **   আইজ অন প্রথম বর্ষপূর্তির পডকাস্ট শোতে রোজিনা **   এডিপি থেকে ছেঁটে ফেলা হলো ৩০ হাজার কোটি টাকা **   কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

বিয়ে করতে যাচ্ছেন বিতর্কিত মারিয়া মিম!

বিনোদন ডেস্ক: ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সূত্রেই বাংলাদেশে থিতু হন স্পেনপ্রবাসী মারিয়া মিম। শুরু করেছিলেন মডেলিং, স্বপ্ন দেখেছিলেন শোবিজে ক্যারিয়ার গড়ার।
কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপড়েনে সে স্বপ্ন বেশি দূর এগোয়নি। সংসার আর পেশাগত পথচলার মাঝে তৈরি হয় দূরত্ব। সিদ্দিক ও মারিয়া মিমের সংসারে এক পুত্র সন্তান থাকলেও ২০১৯ সালে আলাদা হয়ে যান এই দম্পতি।
এদিকে, আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন মারিয়া মিম। ছয় বছর আগে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার প্রেমিককে বিয়ে করার ঘোষণাও দিয়েছেন এই মডেল ও অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া। ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, তিনি খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। আর প্রেমিককেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। মারিয়া মিমের কথায়, হ্যাঁ, আমি প্রেম করছি। তবে সে মিডিয়ার কেউ না, সাধারণ মানুষ। সামনে আমাদের বিয়ে।
এদিকে সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ঘিরে অশ্লীলতা অভিযোগে যেসব তারকাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, সেখানেও রয়েছে মারিয়া মিমের নাম। এই বিষয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সেই আইনজীবী ভাইরাল হতে চায় বলেই এসব করছেন। আমি তার বিরুদ্ধে মামলাও করতে পারি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )