আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

৫মাস পর চিলমারী-রৌমারী ফেরি চলাচল শুরু

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি হয়ে নাব্যতা সংকট দুর হলে অবশেষে দীর্ঘ ৫মাস পর আবারো চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ২টি পন্যবাহী পরিবহন নিয়ে একটি ফেরি রৌমারীর উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে চলাচল শুরু হলো।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর হতে চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।এতে কুজ্ঞলতা ও কদম নামের ফেরি দুটি প্রায় সাড়ে ৫মাস ধরে রৌমারী ঘাটে পড়ে থাকে। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পায়।এতে নদের নাব্যতা সংকট কেটে যায়। বুধবার ফেরি চলাচলের চ্যানেলটি চলাচল উপযোগী হওয়ায় ফেরি কুঞ্জলতাকে পরীক্ষামূলকভাবে রৌমারী ঘাট থেকে চিলমারী ঘাটে আনা হয়।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা ফেরি কুঞ্জলতা রৌমারীর উদ্দেশ্যে ছেড়ে যাওযার মধ্য দিয়ে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কদম নামের ফেরিটি মেরামতের জন্য বসে থাকায় আপাতত নিয়মিতভাবে ফেরি কুঞ্জলতা চিলমারী-রৌমারী চলাচল করবে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর তারিখ থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার ঘাট ও রাস্তা প্রস্তুত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ২টি পণ্যবাহী গাড়ী নিয়ে কুঞ্জলতা চিলমারী হতে রৌমারীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন থেকে এটি নিয়মিত চলাচল করবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )