আজকের তারিখ- Fri-12-12-2025
 **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ **   মেগা প্রজেক্টে নয়, আমরা টাকা খরচ করবো শিক্ষার পেছনে : তারেক রহমান

ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি করছেন শিক্ষকরা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহবানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৩ দফা দাবী আদায়ে লাগাতার কর্ম বিরতি পালন করছেন সহকারী শিক্ষকবৃন্দ।গত ৫ মে থেকে বিভিন্নভাবে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

শিক্ষকরা জানান, প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান,১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকপদে শতভাগ পদোন্নতি- এই ৩ দফা দাবিতে দেশ ব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা।

আব্দুল লতিফ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহবানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৩ দফা দাবী আদায়ে লাগাতার কর্ম বিরতি পালন করছেন সহকারী শিক্ষকবৃন্দ।গত ৫ মে থেকে বিভিন্নভাবে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

শিক্ষকরা জানান, প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান,১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকপদে শতভাগ পদোন্নতি- এই ৩ দফা দাবিতে দেশ ব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা।

প্রথম ধাপে গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এরপর ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি দেয়া হয়। এরপর ২১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দেন তাঁরা।শিক্ষকরা জানান, এতো কর্মসূচির পরেও কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া না দেওয়ায় ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মোঃ আলাউদ্দিন আলী জানান, প্রাথমিক সহকারি শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক নীতির নিরসন না করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। চলমান কর্মববরতির কারণে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, আমরা সেটা চাইনা। আশা করি কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে ইতিবাচক সাড়া দেবেন এবং আমরা অতিসত্বর ক্লাসে ফিরে যেতে পারবো।

জেলা প্রাথমিক শিক্ষক সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আশা করছি সরকার বাহাদুর আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে শিক্ষকদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে সচেষ্ট হবেন।

এবিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, শিক্ষকদের প্রতি আমরা সবসময়ই শ্রদ্ধাশীল। তবে দাবি আদায়ে এরূপ কর্মসূচি কতটা যৌক্তিক সেটাও ভেবে দেখা দরকার। শিক্ষকদের লাগাতার কর্ম বিরতির খবরটি এখনো আমি অবগত নই। তবে আমি খোঁজ খবর রাখার চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করবো।

এদিকে, দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের এমন কঠোর কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করেছেন অবিভাবকরা। এ বিষয়ে অতিসত্বর যৌক্তিক সমাধান চান তারাও।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )