আজকের তারিখ- Wed-11-03-2026

চিলমারীতে বড়‌শি‌তে ধরা পড়লো সা‌ড়ে ৯ কে‌জি ওজ‌নের চিতল

প্রহলাদ মন্ডল সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে জে‌লের বড়‌শি‌তে বিশালাকৃ‌তির এক‌টি চিতল মাছ ধরা প‌ড়ে‌ছে। সোমবার (০৯জুন) দুপুর আড়াইটার দি‌কে চিলমারী উপ‌জেলার রমনা ঘা‌টে ব্রহ্মপু‌ত্র ন‌দে মাছ‌টি পান বাবলু চন্দ্র (৪০) না‌মে এক জে‌লে। প‌রে স্থানীয়রা মাছ‌টি ৯০০টাকা কে‌জি দ‌রে কি‌নে নেয়।
জানা গে‌ছে, মৎস‌্য শিকারি বাবলু চন্দ্র রমনা সোনা‌রি পাড়া হিন্দু গ্রামের ভ‌বেশ চ‌ন্দ্রের ছে‌লে। তি‌নি পেশায় একজন মৎস‌্যজী‌বি। সোমবার দুপু‌রে রমনা ঘা‌টে বড়‌শি নি‌য়ে মাছ শিকার কর‌তে যান তি‌নি। এ সময় তার বড়‌শিতে বিশালাকৃ‌তির এক‌টি চিতল মাছ ধরা প‌ড়ে। যার ওজন ৯ কে‌জি ৩০০ গ্রাম।
ব্রহ্মপুত্র রক্ষা ও চর কল্যাণ আন্দোলনের আহ্বায়ক মাজু ইব্রাহীম ও স্থানীয় রতন চন্দ্রসহ ক‌য়েকজন বা‌সিন্দা বলেন, এতো বড় চিতল মাছ আমাদের নদীতে সচরাচর ধরা পড়ে না। দেশীয় মাছের ভীষণ সংকট, নাব্যতা সংকটের কারণে মাছের আবাসস্থল ধ্বংসপ্রায়। দেশীয় মাছ রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে ব্রহ্মপুত্রে এত বড় মাছ দেখে আমরা আসলেই উচ্ছ্বসিত।
মাছ শিকা‌রি বাবলু চন্দ্র ব‌লেন, আমরা পা‌রিবা‌রিকভা‌বে মৎস‌্য শিকা‌রি। আমা‌দের মূল পেশা মাছ শিকার করা। কিন্তু কখনও বড় মাছ শিকার কর‌লে ভা‌লোলা‌গে। এর আগে গত বছর একটা সাত কেজি ওজ‌নের চিতল মাছ পে‌য়ে‌ছিলাম। আজ‌কেও প্রায় সা‌ড়ে ৯ কে‌জি ওজ‌নের মা‌ছটি পে‌য়ে‌ছি। মাছ‌টি প্রায় সা‌ড়ে আট হাজার টাকায় বিক্রি করে‌ছি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )