আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী সানা মকবুল

বিনোদন ডেস্ক: ঈদের দিনেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সানা মকবুল। ‘বিগ বস ওটিটি’র তৃতীয় মৌসুমে বিজয়ী হয়ে পরিচিতি পান তিনি। গত শনিবার থেকে হাসপাতালে ভর্তি সানা। দীর্ঘদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছেন তিনি। এবার হাসপাতাল থেকে অভিনেত্রী জানালেন, জটিল রোগে আক্রান্ত তিনি।

হিন্দুস্তান টাইমসকে সানা বলেন, আমার অবস্থা ভালো নয়, আমার লিভার আক্রান্ত। সব পরীক্ষা-নিরীক্ষার পর আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে অভিনেত্রী আরও জানান, চিকিৎসকেরাও লিভার ট্রান্সপ্ল্যান্ট যেন না করাতে হয়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সানা আরও বলেন, চিকিৎসক আর আমি—আমরা সবাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যেন লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে না হয়। আমি ইমিউনোথেরাপি শুরু করেছি। এটা খুবই কঠিন ও ক্লান্তিকর। কিছুদিন অনেক কঠিন যায়, কিছুদিন একটু ভালো। তবে আমি এখনো আশায় বুক বেঁধে আছি। আমি শুধু চাই সুস্থ হতে, তাও আবার এমন কোনো বড় পদক্ষেপ ছাড়া।
তিনি আরও বলেন, সহজ হবে না জানি, কিন্তু আমি এখনই হাল ছাড়ার মানুষ নই। কিছুদিন কাঁদি, কিছুদিন হাসি, কিন্তু প্রতিদিনই লড়ি। যেমনটা বলা হয়, আরোগ্য এক যাত্রা, আমি প্রতিনিয়ত শিখছি।
সানা জানান, তার লিভার সিরোসিস একদিনে হয়নি, অনেক দিন ধরেই সেটা তিনি নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সেটা হঠাৎ খারাপের দিকে যায়। তার ভাষায়, এর ফলে কিছু কাজ পেছাতে হয়েছে। এটা খুব কষ্টের, কারণ, আমি কঠোর পরিশ্রম করে যেটুকু সাফল্য পেয়েছি, সেসবের স্বপ্ন এখন থমকে গেছে। যখন সবকিছু গুছিয়ে আসছিল, তখনই শরীর সাড়া দিচ্ছে না।
এই রোগনির্ণয়টা মানসিক, শারীরিক ও আর্থিকভাবে কতটা কঠিন, সে কথাও অকপটে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, নিজেকেই নিজে চালিয়ে নিতে হয়, সবদিক থেকেই—সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু আমি নিজেকে প্রতিদিন বলি, এ তো একেকটা পর্বমাত্র। এখন একটু বাড়তি সতর্ক থাকতে হবে। জীবন আগের মতো নেই, কিন্তু আমি পুরো জীবন বাঁচতে চাই। আমি জানি, আমি আরও শক্তভাবে ঘুরে দাঁড়াব। কারণ, আমি লড়াকু।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )