আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক

বিনোদন ডেস্ক: মেহজাবীন চৌধুরী ও তানজিন তিশাদের আমল পেরিয়ে এখন চলছে তটিনী ও নিহাদের ট্রেন্ডিং সময়। সেই ধারাবাহিকতায় এই ঈদে তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহার গতিবিধি বেশ ভালো। এরমধ্যে তার দুটি নাটক যুক্ত হয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে!
এরমধ্যে নাটক ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয় শীর্ষে। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি জায়গা করে নেয় শীর্ষস্থান। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখেরও বেশি। নাটকে নিহার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।
ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকের পাশাপাশি নিহার আরও একটি নাটক রয়েছে ট্রেন্ডিং তালিকায়। নাটকটির নাম ‘ঘ্রাণ’। ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন। মুক্তির দুই দিনে এটি তিন মিলিয়নের মতো ভিউ স্পর্শ করে! ঈদের নাটকের মধ্যে এটির অবস্থান চারে হলেও দেশে সার্বিক ইউটিউব কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান এখন ৮ নম্বরে! যা ক্রমশ উপরের দিকে উঠছে বলেই জানালেন সংশ্লিষ্টরা।
মাশরিকুল আলম পরিচালিত ‘ঘ্রাণ’ নাটকে নিহার সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। সব মিলিয়ে নিহার যে সুসময় চলছে এখন।
এবারের ঈদে এমন দর্শকসাড়া প্রসঙ্গে নিহা বলেন, “আমার অভিনীত ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’ অনেক দর্শক দেখছেন, ভালো লেগেছে। এত কম কাজ করি, তার পরও দর্শক আমার নাটক দেখেন; এটি আমার জন্য আশীর্বাদ। দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারা আমার নাটকগুলো দেখছেন। আমার দুটি কাজ এবার ট্রেন্ডিংয়ে আছে, যা সত্যিই আমার জন্য উৎসাহজনক।”
বলা দরকার, এই তো সেদিন, ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নিহার।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )