আজকের তারিখ- Wed-11-03-2026

চিলমারীতে প্রেমের অপরাধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় একজন গ্রেফতার

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের  প্রেমের অপরাধে কিশোরকে ঘরে আটকে রেখে বর্বরোচিত নির্যাতনের ঘটনার মুল আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অভিযুক্ত কিশোরীর পিতা।  শনিবার (২১ জুন) ভোরে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের হানিফ আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা  নন্দোলাল।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৩ টার দিকে চিলমারী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) আরিফ রাসেল সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালিন সময় থানার ৬ নম্বর মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার কর হয়।
চিলমারী মডেল থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা নন্দোদল জানান, আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷
উল্লেখ , গত ১০ জুন উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটল এলাকায় একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় কিশোর আশরাফুল ইসলাম সজিব (১৭) কে বর্বরোচিত নির্যাতন করা হয়।
সে একই ইউনিয়নের শাখাহাতি ঢুষমারা এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে।
এনিয়ে কিশোরের বাবা বাদি হয়ে চিলমারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )