আজকের তারিখ- Fri-12-12-2025
 **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ **   মেগা প্রজেক্টে নয়, আমরা টাকা খরচ করবো শিক্ষার পেছনে : তারেক রহমান

চিলমারীতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি 

এস, এম নুআস: বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষাপ্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিয়েছেন ছাত্রদল কর্মীরা।
বুধবার (২৫ জুন) চিলমারীতে ছাত্রদল নেতা জামিউল ইসলাম জনির নেতৃত্বে মাদ্রাসা, কলেজে, বিদ্যালয় ও বিভিন্ন স্থানে ১৫০ টি গাছের চারা রোপণ করার এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল হোসেইন, ছাত্রদলের চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম জনি, চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ রাব্বি হাসান সহ উপজেলা ছাত্রদলের স্থানীয় ছাত্রনেতারা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
ছাত্রদল নেতারা জানান, দেশের পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন কর্মসূচি চলমান থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এসময় ছাত্রদল নেতা জামিউল ইসলাম জনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চিলমারী ছাত্রদলের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও এলাকার মানুষদেরকে বৃক্ষরোপণ সম্পর্কে উদ্বুদ্ধ করেছি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )