আজকের তারিখ- Fri-12-12-2025
 **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ

কুড়িগ্রামে লাইট হাউজের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে লাইট হাউজের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন, ২০২৫খ্রি:) কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিস সাঈদা পারভীন ।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: জসিম উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। তিনি আরও বলেন, লাইট হাউজ দুর্র্যোগ নিয়ে যেভাবে কাজ করছে তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীতে যে করনীয় সে বিষয়ে সচেতন হতে পারবে। নদীগুলো খনন করা হলে পানি দ্রুত নেমে যাবে এবং বন্যার আশংকা কমে যাবে। বন্যাকে আশির্বাদ ভেবে মোকাবেলা করতে হবে। চরের মানুষদেরকে বিভিন্ন ভাবে সহযোগীতা করতে হবে যাতে করে তারা পরিবার নিয়ে ভালোভাবে বাচতে পারে। বন্যা চলে যাওয়ার সাথে সাথে ফসল, হাস, মুরগী, গরু, ছাগল, মাছ চাষ সবগুলো চাষাবাদ করতে হবে তাহলে তারাতারি দুর্যোগ এবং অভাব থেকে কাঠিয়ে উঠা যাবে। তিনি আরও বলেন প্রত্যেক পরিবারকে সেভিং করতে হবে যাতে করে বিপদের সময় কাজে লাগবে।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত থেকে মতামত প্রদান করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল ইসলাম, মো: দেলোয়ার হোসন সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (সরকারী কর্মকর্তা, বীরমুুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ) সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার দুযোর্গকালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের যে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা সে বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: জসিম উদ্দিন দুর্যোগের মৌলিক ধারনা, দুর্যোগ পূর্ব, দুর্যোগ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয়সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কতর্ব্য নিয়ে আলোচনা করেন।
লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।
প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত, কুড়িগ্রাম সদর উপজেলা সমন্বয়কারী মোঃ রিপকন আলী ও অন্জলি রানী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )