আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কাশেম নিজ এলাকায় জোরেসোরে গণসংযোগ চালাচ্ছেন

যুগের খবর ডেস্ক: আসন্ন জাতীয় সংসদকে সামনে রেখে কুড়িগ্রাম -৩ সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কাশেম তার নিজ নির্বাচনী এলাকায় জোড়েসোড়ে গণসংযোগ শুরু করেছেন।
অ্যাডভোকেট আবুল কাশেম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী সদস্য। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহকারী সম্পাদক এবং বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্য। অ্যাডভোকেট আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ তৃণমূল পর্যায় থেকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের দলীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের সময় তিনি ঢাকায় দলীয় কর্মকান্ড রাজপথে সক্রিয় ছিলেন। যার কারণে তাকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পরতে হয়। অ্যাডভোকেট আবুল কাশের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি  ও নিপীড়ন চালানো হয়।
অ্যাডভোকেট আবুল কাশেম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের  রামধন (বামনাছড়া) গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা  মৃত ফজলুল করিম (ফুল মিঞা) সরকারি চাকুরে ছিলেন। একজন আইনজীবী হিসেবে  দীর্ঘদিন যাবৎ তিনি এলাকার হতদরিদ্র ও নিপীড়িত মানুষকে কম খরচে আইনি সেবা প্রদান করে আসছেন। এছাড়াও তিনি তার নিজ ইউনিয়নে নিজ উদ্যোগে  নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান দুটি পরিচালনা করছেন। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে তিনি ত্রাণসামগ্রী নিয়ে হত-দরিদ্রদের পাশে দাঁড়িয়ে থাকেন।
এ ব্যাপারে অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি রাজ পথে ছিলাম, আন্দোলন করেছি। মিথ্যা মামলার শিকার হয়েছি। কুড়িগ্রাম- ৩ আসনে আমি দলীয় মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হিসাবে কুড়িগ্রাম- ৩ আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )