আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশের টহল জোরদার 

এস এম রাফি : কুড়িগ্রামের চিলমারীতে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
রবিবার (৬ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গায় এ টহল অব্যাহত ছিল৷
এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, থানাহাট ইউনিয়নের সবুজপাড়া, কলেজমোড়, পাম্প মোড় ও রমনা ইউনিয়নের শরিফেরহাটসহ বিভিন্ন এলাকায় এ নজরদারি করা হয়।
পুলিশ জানায়, পুলিশ লাইন্স কুড়িগ্রাম ও থানা পুলিশের সমন্বয়ে ওসি আশরাফুল ইসলামের নেতৃত্বে বিশেষ জায়গায় গুলোয় নজরদারি করা হচ্ছে।
ওসি আশরাফুল ইসলাম বলেন,  বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে পুলিশের এই নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।এছাড়াও যে মামলাটি হয়েছে,  সে মামলায় আসামিদের গ্রেপ্তারে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে৷
প্রসঙ্গত,  বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহবায়ক ও আবু হানিফা কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এই কমিটি বাতিল দাবী করে ওই দুপুরেই বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশ এবং ওই দিন রাতেই মশাল মিছিল কমিটি বাতিলের দাবি জানান নেতাকর্মীরা। মশাল মিছিলের পর পরই উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারধরের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় একটি মামলা নথিভুক্ত হয়েছে চিলমারী মডেল থানায়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )