আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

প্রিয়াঙ্কা জীবনে একটিও ভুল করেনি : নিক জোনাস

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে সাধু বলে আখ্যায়িত করলেন মার্কিন গায়ক নিক জোনাস। তার মতে, প্রিয়াঙ্কা কখনো ভুল করেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেন নিক। তার মতে, প্রিয়াঙ্কার কারণে তার দাম্পত্য জীবন সুখের হয়েছে।

‘দ্য স্কুল অফ গ্রেটনেস’ অনুষ্ঠানে উপস্থাপক লুইস হাওস নিককে প্রশ্ন করেন, ‘যদি এটা তোমার জীবনের শেষ দিন হতো, তাহলে তোমার মেয়ে মালতী মারির জন্য তিনটি কী শিক্ষা রেখে যেতে চাইতে?’ নিকের উত্তর ছিল আবেগময়। নিক বলেন, প্রথমত, দয়া দেখাতে কখনো অনুশোচনা করবে না। এমনকী তা অসম্ভব মনে হলেও। দ্বিতীয়ত, আমাদের দরজা সবসময় খোলা থাকবে, টেবিলটা আরও বড় হবে।
মানে, আমাদের বাড়িতে সবাইকে স্বাগত জানানো হবে। থাকার জায়গা থাকবে, খাওয়ার ব্যবস্থা থাকবে। আর সবশেষে নিক বলেন, তোমার মা একজন সাধু। তিনি জীবনে একটিও ভুল করেননি। তিনি সেরা।
নিকের এই কথাগুলোতেই ফুটে ওঠে পরিবার ও মানবিকতার প্রতি নিকের শ্রদ্ধা এবং প্রিয়াঙ্কার প্রতি তার অগাধ ভালোবাসা। একই সাক্ষাৎকারে নিক আরও বলেন, “একজন অসাধারণ সঙ্গী হিসেবে প্রিয়াঙ্কা আমার পাশে আছে। তিনি যে ধরনের নারী, তাতে শুধু আমি নয়, আমাদের মেয়ে মালতীও উপকৃত হয়েছে। তার সঙ্গে পথচলা সত্যিই দুর্দান্ত।
এমন একজন অসাধারণ নারীর সঙ্গে একসাথে হাঁটা—এটাই আমার পিতৃত্বকে আরও বিশেষ করে তোলে।”
২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বয়সে ১০ বছরের ছোট নিককে ভালোবেসেই বিয়ে করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ও নিক এখন তাদের তিন বছর বয়সী কন্যা মালতী মারিকে ঘিরে দারুণ সময় কাটাচ্ছেনর। প্রিয়াঙ্কার সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় মালতীর মিষ্টি মুহূর্তগুলো। নিকও মেয়ে মালতীর জন্য পাগল বলা চলে। প্রায়ই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে দেখা যায় এ জুটিকে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )