আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

এশিয়া কাপে বাংলাদেশ নারী দল : অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ২০২৫ সালের জুলাই মাস ইতিহাস হয়ে থাকবে। ১৯৮০ সালের পর এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ফুটবল দল এশিয়ান কাপে খেলতে যাচ্ছে। আর এই গৌরব অর্জন করলেন দেশের নারী ফুটবলাররা। তারা যে অসাধ্য সাধন করল, তা দেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। শুধু অংশগ্রহণ নয়, বরং বাছাইপর্বে জয় দিয়ে চূড়ান্ত পর্বে উত্তরণ প্রমাণ করে, তারা এখন আর কেবল সম্ভাবনার নাম নয়Ñ তারা বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল বাস্তবতা।

এই অর্জন কোনো আকস্মিক ঘটনা নয়। গত এক দশকে বাংলাদেশ নারী ফুটবল দলের বয়সভিত্তিক সাফল্য, দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব, ধারাবাহিক প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা তাদের প্রস্তুত করেছে বড় মঞ্চের জন্য। বাফুফের কাঠামোগত উদ্যোগ, সীমিত অথচ নিবেদিত সহায়তা, এবং কোচের পেশাদার নেতৃত্বের সঙ্গেই যুক্ত হয়েছে নারী ফুটবলারদের অদম্য স্পৃহা, আত্মত্যাগ ও প্রতিনিয়ত শিখে এগিয়ে যাওয়ার দৃঢ়তা।

মায়ানমারের মতো দলকে হারিয়ে এশিয়ান কাপে স্থান করে নেওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ছিল ৭৩ ধাপ; কিন্তু মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। ঋতুপর্ণা চাকমার নিখুঁত গোল, দলের পরিকল্পিত আক্রমণ ও সংগঠিত রক্ষণভাগ মায়ানমারকে হার মানিয়েছে শুধু স্কোরলাইনে নয়, মানসিকতায়ও। একজন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্য যে কিভাবে পুরো দলকে অনুপ্রাণিত করতে পারে, তা দেখিয়েছে ঋতুপর্ণা।

নারী দলের এ সাফল্য কাঠামোগত দুর্বলতা, অব্যবস্থাপনা এবং বৈষম্যের বাস্তবতাকেও সামনে এনেছে। ফুটবলারদের বেতন বৈষম্য, সাফ জয়ের পুরস্কার না পাওয়া এখনও প্রশ্নবিদ্ধ। তাই এ সাফল্য উদযাপনের পাশাপাশি প্রয়োজন নারী ফুটবলের টেকসই উন্নয়নে একটি বিস্তৃত নীতি-কাঠামো। এ কাঠামোয় থাকবে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ, পর্যাপ্ত প্রশিক্ষণ, সুরক্ষিত পরিবেশ, পেশাদার ব্যবস্থাপনা ও সুনির্দিষ্ট আর্থিক প্রণোদনা।

এশিয়া কাপ নিশ্চিত হওয়ার মাধ্যমে নারী দলের সামনে খুলে গেছে নতুন দুইটি দরজাÑঅলিম্পিক ও বিশ্বকাপ। এশিয়া কাপের ১২ দল থেকে সেরা আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে, সেখান থেকে চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে, আর দুটি দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। আমরা তাদের সাফল্য কামনা করি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )