আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম, মাদক নির্মূল অভিযান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি মো. আল হেলাল মাহমুদ।

গত সোমবার (৭ জুলাই) কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আল হেলাল মাহমুদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

ভূরুঙ্গামারী থানার আওতাধীন এলাকায় মে ও জুন মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি আল হেলাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।এছাড়া জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে পুলিশি সেবা নিশ্চিত করতে তার প্রচেষ্টা স্থানীয়দের নজর কাড়ে। থানায় আগত সাধারণ মানুষকে সহানুভূতির সঙ্গে গ্রহণ এবং সমস্যার দ্রুত সমাধান দেয়ার বিষয়টি প্রশংসিত হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, ওসি আল হেলাল মাহমুদ একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল কর্মকর্তা। তার পেশাদারিত্ব এবং মানবিক আচরণ পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আল হেলাল মাহমুদ বলেন, এই স্বীকৃতি আমাকে আগামী দিনে আরও সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ভূরুঙ্গামারীতে তার এই সফলতা জেলার অন্য থানাগুলোর কর্মকর্তাদের মধ্যেও উৎসাহ তৈরি করেছে। পুলিশ বাহিনীর জনমুখী সেবা প্রদানের যে ধারা তিনি চালু করেছেন, তা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )