আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে সাংবাদিক কন্যার জিপিএ ৫ অর্জন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক সাংবাদিক কন্যা জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া সাংবাদিক কন্যার নাম মিথিলা ইসলাম মৌ।
মিথিলা দৈনিক ভোরের ডাক পত্রিকার ভূরুঙ্গামারী সংবাদদাতা, বিএমএফ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুরুল ইসলাম ও গৃহিনী বিলকিস বেগমের মেয়ে। মিথিলা ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
মেয়ের সাফল্যে গর্বিত সাংবাদিক মনজুরুল ইসলাম বলেন, আমি কিডনী রোগী। সাংবাদিকতা করে কোন রকমে সংসার চলে। প্রায় সময় পরিবারের সদস্যদের চাহিদা পুরণ করা সম্ভব হয় না। অভাব অনটনের সংসারে মিথিলা নিজের প্রচেষ্টায় এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে।
মিথিলা ইসলাম মৌ জানায়, মা-বাবার দোয়া ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে পড়াশোনা করায় জিপিএ-৫ পেয়েছে। মিথিলা উচ্চ শিক্ষা অর্জন করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )