আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় এই দুর্ঘনা ঘটে।

মৃত অটোচালকের বাড়ি পাইকেরছড়া ইউনিয়নে। আহতরা হলো- রতনপুরের আবুবকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও মেয়ে ফাতেমা (৯)। তাদেরকে উন্নত চিকিৎসার জন‍্য ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত‍্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রোববার (১৩ জুলাই ) সকালে উপজেলার চর বারুইটারী আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী একটি রিজার্ভ অটোরিকশা নিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে আসেন। স্থলবন্দর ঘুরে দুপুরে ফেরার পথে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি বেপরোয়া গতির ড্রামট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবু বকর সিদ্দিক এর অনার্স পড়ুয়া কন‍্যা আনিকা (১৮) ঘটনাস্থলেই মারা যান। রক্তাক্ত অবস্থায় অটোচালকসহ বাকি তিনজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোচালক বানু মিয়া (৩০) মারা যান।

এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার (ওসি) আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটোচালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )