আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

কুড়িগ্রামে তেপান্ন বছরের মহিলার ঘরে যুবক, মহিলার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তেপান্ন বছরের এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি সে অসুস্থ হয়ে মারা গেছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। রহস্যের জট খুলতে পুলিশ অবশেষে লাশের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ছিনাই ইউণিয়নের মীরের বাড়ি বাঙ্গালপাড়া গ্রামের মৃত নুরল হকের স্ত্রী রোকেয়া বেগম(৫৩) রোববার সকালে ঘুম থেকে না উঠায় তার বড় মেয়ে শয়ন ঘরের দরজা ভেঙ্গে অসুস্থ অবস্থায় তাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় মারা যায়। এদিকে বিকালে ওই মৃত মহিলার শয়ন ঘরে বাক্স থেকে এক যুবক বের হওয়ার সময় বাড়ির লোকজন তাকে হাতে-নাতে আটক করে। আটক যুবকের নাম মিতুল রায়(২০)। সে পার্শ্ববর্তী ছত্রচিৎ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। এলাকাবাসী মৃত মহিলার সাথে আটক যুবকের নানী-নাতি বলে জানান। তবে কি কারণে ওই যুবক ওই ঘরের ভিতরে লুকিয়ে ছিল তা জানাতে পারেনি এলাকাবাসী। তবে এলাকাবাসী ধারনা করছেন রোকেয়া বেগমের মৃত্যুর পিছনে ওই যুবকের হাত রয়েছে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে গ্রেফতার করে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। সেই সাথে আটক যুবক মিতুল রায়কে সন্দেহভাজন উল্লেখ করে সাধারণ ডায়রি দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আটক যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছেন তেপান্ন বছরের ওই মহিলার সাথে তার অবৈধসম্পর্ক ছিল। তাই ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই ঘটনার প্রকৃত মোটিভ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )