আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

রাজারহাটে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে’ ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮জুলাই) সকাল ১১টায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর ওপারে চরগতিয়াশাম বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কুড়িগ্রাম জেলা পরিষদের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
উক্ত ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি, মেডিকেল অফিসার ডাঃ মনীষা দাস, সিনিয়র টেকনোলজিস্ট আনোয়ারুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স সাকেরা আক্তার, লতা রায় মিডওয়াইফ ও শহিদুল ইসলাম প্রমূখ।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখিবলেন, ‘প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ ধরনের ক্যাম্প করা হচ্ছে।’
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, ‘রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই গতিয়াশাম চর অঞ্চল একটু দূরে অবস্থিত, একটা নদী পার হয়ে যেতে হয় সর্বসাধারণের জন্য খুব কষ্টদায়ক তাই আমাদের লক্ষ্য সকল জনসাধারণ যেন স্বাস্থ্য সেবা পায় কেউ যেন বাদ না যায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় তাই এই ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি এই চর অঞ্চলে।’
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের সরণ করা হয় এবং তরুণ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )