আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

কুড়িগ্রামে নারী ও শিশু আদালতে ধর্ষণ মামলার আসামীর যাব্বজীবন কারাদন্ড

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা  উপজেলা গেট গ্রামের মৃত  মোহাম্মদ আলীর পুএ শফিউল আলমকে যাব্বজীবন কারাদন্ড দিয়েছে কুড়িগ্রাম নারী ও শিশু ট্রাইবুনাল আদালত।
একই গ্রামের মুকুল মিয়ার মেয়ে তৎকালীন ফুলবাড়ি জছিমিয়া সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাএীকে শফিউল জোরপূর্বক ধর্ষণ করে।
মামলার এজাহার সুএে জানা যায় মুকুল মিয়ার বাড়িতে গত ২০১৩ সালের মার্চ মাসের ১২ তারিখে  লোকজন অনুপস্থিত থাকার সুবাদে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুএ শফিউল আলম ভিকটিমকে চানাচুর হাতে দিয়ে তাঁর নিজ বাড়ির ঘরে ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেঁপে ধরে জোরপূর্বক  ধর্ষণ করে।
এসময় মেয়েটির চিৎকারে তাঁর মা দৌড়ে এলে শফিউল আলম দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা ২০১৩ সালের মার্চ মাসের ১৩ তারিখে ফুলবাড়ি থানায়  একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর ৫।
দীর্ঘ ১২ বৎসর মামলা চলার পর গতকাল ২৯ শে জুলাই’২৫ কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ  বিচারক  রিপতি কুমার বিশ্বাস ধর্ষক শফিউল আলমকে যাব্বজীবন কারাদন্ড প্রদান করে।
দেরিতে হলেও মামলা তদন্ত সাপেক্ষে এরকম জঘন্যতম অপরাধের রায়ে কুড়িগ্রাম জেলাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের  পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান বলেন,আইনের প্রতি মানুষের  সর্বদা শ্রদ্ধা ও বিশ্বাস আছে এবং থাকবে। এজন্য মানুষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাজে সঠিক ও ন্যায়বিচার পাচ্ছে।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক রেজাউল করিম (অনিরুদ্ধ রেজা)  বলেন,আমরা সাংবাদিক ও জেলাবাসীর পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা জজ কোর্টের বিচারকগণকে সাধুবাদ জানাই। দীর্ঘ ১ যুগ ধরে মামলা চলার পর এরকম ন্যাক্কারজনক ঘটনার সঠিক রায় দেশের আইনের শাসনকে মজবুত করণের প্রক্রিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )