আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

গুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জি এম রাঙ্গা : বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড  টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে। এ দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ৫ আগষ্ট আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুহাঃ সুজন শাহ-ই ফজলুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুলাই গনঅভ্যুত্থান সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্ত রঞ্জন মিশ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও টিএমএসএস এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয়েরর রেজিস্ট্রার প্রফেসর আনসার আলী তালুকদার। বক্তারা গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। টিএমএসএস-এর শিক্ষা সেক্টরের অধীন পরিচালিত বিশ্ববিদ্যালয় কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং টিএমএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক বিসিএল গ্রুপের এমডি টি.এম আলী হায়দার। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান’র ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন “এই অভ্যুত্থান ছিল বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ কীভাবে একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে, তা এই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে। তিনি আরও বলেন “নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাগুলো থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। টি.এম আলী হায়দার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে হবে। প্রধান অতিথি পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন “গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে এই অভ্যুত্থান এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এমন ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সচেতন থাকা কতটা জরুরি।” তিনি আরও বলেন, এই দিবস উদযাপনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা বৃদ্ধি করা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম-এর একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান। বক্তারা তাঁদের বক্তব্যে সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, জনগণের দুর্বার আন্দোলন এবং এর ফলে অর্জিত সাফল্য নিয়ে গভীর আলোচনা করেন। শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )