আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

এ কে খান  ও গোলাম মোস্তফা রাঙ্গা: গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় এই টিওটি (ট্রেনিং অব ট্রেনার্স) প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

ইএসডিও-এর প্রধান কার্যালয়ের সেমিনার হলে গত ৬ ও ৭ আগস্ট দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলে। এতে ইএসডিওসহ দেশের মোট পাঁচটি সহযোগী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল উত্তম কৃষি চর্চা বিষয়ক উন্নত জ্ঞান ও কৌশল মাঠপর্যায়ের প্রশিক্ষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রশিক্ষণের উদ্বোধন করেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুম সরকার। তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের সাফল্য কামনা করেন। প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের স্বনামধন্য প্রফেসর আবু নোমান ফারুক আহম্মেদ। তিনি আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি প্রশিক্ষণের সফলতা কামনা করে বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছালে প্রকল্পের লক্ষ্য অর্জন সম্ভব হবে। এটি কেবল কৃষকদের আয় বাড়াবে না, বরং নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও বড় ভূমিকা রাখবে।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের বিভিন্ন দিক, বিশেষ করে উত্তম কৃষি চর্চা সম্পর্কে উন্নত ধারণা লাভ করেছেন, যা ভবিষ্যতে কৃষকদের প্রশিক্ষণ দিতে এবং প্রকল্পের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )