রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই স্লোগান সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে র্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় চর রাজিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে চর সাজাই এলাকার সাইফুল ইসলামকে যুব প্রশিক্ষণ শেষে গরু মোটাতাজাকরণ প্রকল্পে যুব ঋন হিসেবে ১,৫০,০০০/- এক লাখ পঞ্চেচাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আমরা এজন্যই লেখা পড়া করতে চাই, যেন লেখা পড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক ন্যায় বিচার,সামাজিক শান্তিপূর্ণ অবস্থান, সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি করতে পারি।কিন্তু আমরা লেখা পড়া জানি তবে কাজ জানি না। আমাদের সবাইকে অর্থনৈতিক মেশিনারিজ এ পরিণত হতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা , উপজেলা ভ্যাটেনারি সার্জন ডাঃ মাহবুব রহমান,, উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির মন্ডল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃমাহাবুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক ফজলুল হক সহ আরো অনেকেই।








Leave a Reply