আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

উলিপুরে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এসডিএফ’র জেলা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলার সরকারি প্রতিনিধি ও এসডিএফ কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. আবু রাহাত রোকুনুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডা. মোহাম্মদ তানজিরুল ইসলাম, উলিপুর প্রেস ক্লাবের সদস্য খালেক পারভেজ লালু, মো. শহিদুর রহমান (পরিসংখ্যানবিদ), মুরাদ হোসেন এমটি (ইপিআই)।
অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগিতায় ছিলেন ক্লাস্টার হেলথ অ্যান্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর মো. সামছুদ্দোহা (বিপ্লব) ও নির্মল দেব শর্মা।
প্রধান অতিথি ডা. মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এসডিএফ নিঃসন্দেহে ভালো কাজ করছে, তবে তাদের কাজের এরিয়া আরো বাড়ানো গেলে সাধারণ মানুষ সেবাটা আরো বেশি করে পেত। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, চেকআপ নিশ্চিত করা, ওষুধ বিতরণ ও প্রসবকালীন জটিলতায় আর্থিক সহযোগিতা প্রদান প্রশংসনীয়।
উল্লেখ্য, এসডিএফ উলিপুর উপজেলার পান্ডুল ও দলদলিয়া ইউনিয়নে ৪৩৮৪ জন, দুর্গাপুর ও বুড়াবুড়ী ইউনিয়নে ৪১৩৬ জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )