আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

কমলো এলপি গ্যাসের দাম

যুগের খবর ডেস্ক: ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম কমেছে। চলতি অক্টোবর মাসে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ২৯ টাকা কমিয়ে এক হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে এলপিজির নতুন এ মূল্য নির্ধারণ করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি জানান, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন ৪৯৫ মার্কিন ডলার এবং ৪৭৫ মার্কিন ডলার অনুযায়ী গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১২২ দশমিক ২৬ টাকা বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে।
তিনি আরও জানান, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতিকেজি ১০৩.৪০ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মুসকসহ মূল্য এক হাজার ২৪১ টাকায় সমন্বয় করা হয়েছে। এছাড়া ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ এবং ৪৫ কেজি বোতলজাতকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে।
কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতিকেজি ৯৯.৬৫ টাকায় বা রেটিকুলেটেড পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মুসকসহ মূল্য প্রতি লিটার ০.২২১৪ টাকায় বা প্রতি ঘনমিটার ২২১.৪০ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৬.৭৭ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সরকারি এলপিজির ডিলার/রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মুসকসহ মূল্য হার প্রতি ১২.৫০ কেজি ৮২৫ টাকা অপরিবর্তিত থাকবে।
ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত কমিশনের এ আদেশ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ছিল এক হাজার ২৭০ টাকা।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )