আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বিসিবির পরিচালক রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল সব বিতর্ক ও নাটকীয়তা। কিন্তু নির্বাচন শেষ হয়েও হইল না শেষ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত দুই পরিচালকের একজনকে নিয়ে বিতর্ক শুরু হয়।

বিসিবির পরিচালক হওয়ার কয়েক ঘণ্টা পরেই অবশ্য ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহারও করে নেওয়া হয়।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী। তার সেই জায়গায় এবার নারী ক্রীড়া সংগঠক ও করপোরেট ব্যক্তিত্বকে মনোনয়ন দিয়েছে এনএসসি। তাতে প্রথম নারী পরিচালক পাচ্ছে বিসিবি। সেই নারী ক্রীড়া সংগঠকের নাম রুবাবা দৌলা।
বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন তিনি। এর আগে দায়িত্ব পালন করেছেন টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে। গ্রামীণফোনে কাজ করার সময়ই তাদের প্রতিনিধি হয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ ছিলেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর গ্রামীণফোনই ছিল।
সেদিক বিবেচনায় বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পেতে পারেন রুবাবা। অন্যদিকে ব্যাডমিন্টন খেলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )