আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও সমাজভিত্তিক পুনর্বাসন বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও সমাজভিত্তিক পুনর্বাসন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার, উপজেলা আইসিটি অফিসার নুরুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন চন্দ্র বর্মন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আজগর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ-এর রিজিওনাল কো-অডিনেটর মোঃ আবদুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফ্রেন্ডশিপ সংস্থাটি কুড়িগ্রামের চর এলাকায় বসবাসকারী মানুষদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক সহায়তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অনেক প্রকল্প বাস্তবায়ন করছে, যা প্রশংসনীয়। এ রকম প্রকল্প অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা প্রয়োজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, দুর্গম এলাকায় ফ্রেন্ডশিপ-এর শিক্ষাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ গুণগত বিবেচনায় খুবই ভালোমানের। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার বলেন, চর এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে ফ্রেন্ডশিপ চরের শিশুদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আরো স্কুল স্থাপনের জন্য তিনি সুপারিশ করেন।
উপজেলা আিইসিটি অফিসার নুরুল আমিন বলেন, জরিপ পরিচালনা করে আগামীতে কাঁঠালবাড়ি ও বেলগাছা ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম সম্প্রসারণের জন্য ফ্রেন্ডশিপ-এর প্রতি আহ্বান জানান।
সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্গম অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুনর্বাসনের জন্য নানা কর্মসুচি গ্রহন করেছে ফ্রেন্ডশিপ। বিশেষ করে দুর্যোগকালে তাদের উদ্ধার, আবাসন, স্যানিটেশনসহ কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হচ্ছে। শেষে, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ইউএনও বিভিন্ন এসিসটিভ ডিভাইস বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )