আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

চর রাজিবপুরে লাইট হাউজের উদ্যোগে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এর ভুমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) সকাল ১০.৩০ ঘটিকায় চর রাজিবপুর উপজেলায় লাইট হাউজ এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী। লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী তিনি তাঁর বক্তব্যে বলেন দূর্যোগকালীন সময়ে লাইট হাউজ এর রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি ভালো ওয়েবসাইট, যা আমাদের বন্যা এবং বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। রিপোর্ট নাউ বিডি’র সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ বিভিন্ন ধরনের সমস্যা ধরতে পারবে এবং আমরা সহজেই কাজ করতে পারবো। এই রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি নতুন ওয়েব সাইট যা লাইট হাউজ এর মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে এজ্ন্য লাইট হাউজ কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দেশের উন্নয়নে কাজ করছে তাতে করে সমাজ ও দেশের মানুষ উপকৃত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে দায়িত্ব ও কর্তব্য আছে সে বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দ্বায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরী হাফিজা খাতুন বলেন, আমি কখনো দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাইনি লাইট হাউজ আমাকে প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তুলেছে আমি এখন এলাকার নারী ও কিশোরীদের দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছি। সবার কাছে আমার দাবি হলো দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সহযোগীতার পাশাপাশি সেনিটারি ন্যাপকিন দেয়ার আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটটিতে কিভাবে কাজ করতে হবে, এর গুরুত্ব কি, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ কিভাবে রিপোর্ট করবেন এসব বিষয়ে বিস্তারিত সেশন প্রদান করেন লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত।
লাইট হাউজ এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )