আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

চিলমারীতে “নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও নিরাপদ সড়ক দিবস- ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে, একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়ে, উপজেলা পরিষদের হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা এলজিইডির প্রকৌশলী জুলফিকার রহমান জুয়েল, প্রশাসনিক কর্মকর্তা নাসিম উদ্দিন, সহ-অধ্যাপক ও চিলমারী উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা,
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং প্রত্যেক চালক, পথচারী ও নাগরিকের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে। বক্তারা আরও বলেন, প্রতিদিন হাজারো প্রাণ ঝরে যাচ্ছে সড়কে অবহেলা ও বেপরোয়া গতির কারণে এবং আমাদের জিএস ও অটো ষ্টানে অনেক সময় যাত্রীদের টানাটানি মুখে পরতে হয়। আমাদের সবার সম্মিলিত উদ্যোগই পারে এই দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে বলে জানান বক্তরা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )