আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরে তিনি ভারত সফর করতে পারেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ট্রাম্প ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনা চমৎকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি (মোদি) রাশিয়া থেকে তেল কেনা মূলত বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু এবং আমরা কথা বলি। মোদি চান আমি সেখানে (ভারত) যাই। আমরা এটি ঠিক করব এবং আমি যাবো।
ট্রাম্প আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি।

আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, এটা হতে পারে।
ভারতের উপর অধিক শুল্কারোপ করায় দেশ দুইটির মধ্যে সম্পর্ক অনেকটা জটিলতায় পড়ে। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোয়াডের সম্মেলনে ভারত সফর করছেন না ট্রাম্প।
তবে এবার ট্রাম্পেই ভারত সফরের ইঙ্গিত দিলেন। সেই সঙ্গে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা শিগগিরই অবসান ঘটছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )