আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর

যুগের খবর ডেস্ক: আজ ৭ নভেম্বর। ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’ দিবস। ১৯৭৫ সালের এই দিনে শাসকের শৃঙ্খল ভেঙে বন্দিদশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান।  আর সেই মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন পথে নামে বাংলাদেশ।  গৌরবগাঁথা দিনটি থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রের পথে বিপ্লব ও সংহতিকে উজ্জীবিত রাখার প্রত্যয় বিএনপির নেতাকর্মীদের।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতা বিপ্লবের স্মরণে এটি পালিত হয়। জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। ৭ নভেম্বরকে বলা হয়-গতিপথ বদলে দেয়ার আলো।
‘৭৪ এর দুর্ভিক্ষ, ১৫ আগস্ট পরবর্তী অনিশ্চিত গন্তব্য, রক্ষীবাহিনীর দমন–পীড়ন ও ৩ নভেম্বরের অভ্যুত্থান পরবর্তী এদেশের এক অনিবার্য বাস্তবতা ৭ নভেম্বর ১৯৭৫।

স্বাধীনতা পরবর্তী সিপাহি জনতার প্রথম অলিখিত ঐক্য। মিলিত প্রচেষ্টায় বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। যে ধারায় স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা পায় বহুদলীয় গণতন্ত্র ও জন্ম হয় বিএনপির।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু বলেন, ‘শহিদ জিয়া ছিলেন মানুষের আশা ভরসার স্থল। সেই জিয়াউর রহমানকেই বন্দি করা হয়েছিল। মানুষ সিপাহি জনতা এক সঙ্গে গিয়ে তাকে বন্দিশালা থেকে মুক্ত করে আনে।’
সিপাহি জনতার এই বিপ্লবের মাধ্যমে নিশ্চিত গৃহযুদ্ধ থেকে মুক্তি মেলে বলে মত বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দীন আহমেদের।
হাফিজ উদ্দীন আহমেদ বলেন, ‘সিপাহি জনতার কারণে এদেশে একটি ভালো সরকার আসে। জিয়াউর রহমান সততা ও দেশ প্রেমের সঙ্গে দেশ পরিচালনা করে।’
প্রবীণ রাজনীতিবিদ হাফিজ উদ্দীন আহমেদ মনে করেন, সেসময়ের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সেনাবাহিনীকে শৃঙ্খলায় ফেরাতে জিয়াউর রহমানই ছিলো ভরসা।
তিনি বলেন, ‘৭ নভেম্বর সেনাবাহিনীতে কিছু বিশৃঙ্খলা হয়। ১৪ জন নিরীহ অফিসারকে সৈনিকেরা হত্যা করে। এই সময় জেনারেল জিয়া শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারেন সেনাবাহিনীকে।’
বহুদলীয় গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে এই বিপ্লব ও সংহতিকে উজ্জীবিত রাখার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )