আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ফরাসি আমন্ত্রণ পেলেন পূজা

বিনোদন ডেস্ক: নাচের ওপর উচ্চতর প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত।
এই উপলক্ষে আগামী ১৩ নভেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ফ্রান্সের নিস শহরে অবস্থান করবেন পূজা সেনগুপ্ত। সেখানে লাবান মুভমেন্ট এনালাইসিস-এর ওপর উচ্চতর প্রশিক্ষণ নেবেন পূজা, সেই সাথে ফ্রান্সের শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচের ওপর সেশন পরিচালনা করবেন। এছাড়াও জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির সাথে নভেম্বরে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিতব্য ‘২৫তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে’ অংশগ্রহণ করবেন পূজা সেনগুপ্ত।
এমনটাই জানিয়েছেন তুরঙ্গমী’র যুগ্ম প্রচার সম্পাদক জয়তী রায়।
পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, নন্দিনী, হোচিমিন, অদম্য, ধরা তরু কাব্য, অরণ্যা, রেজুলিউশন অন্যতম। নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা একজন গবেষক। তিনি বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন।
২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-১৯  ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন, ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি এবং রাশিয়ায় হারজেন স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া  ও ভারতের একাধিক জার্নালে তার নৃত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )