আজকের তারিখ- Sun-15-02-2026

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন মাদারতেরেজা স্কুল হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২০ থেকে ২২ নভেম্বর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হলোখানা মন্ডল পাড়া জামে মসজিদের খতিব আফজাল হোসেন, ব্রীজের মাথা সবুজ পাড়া জামে মসজিদের খতিব মোঃ শফিউল আলম, যাত্রাপুর ব্রহ্মতর জামে মসজিদের খতিব রোমান হাসান প্রমূখ।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়,খোরশেদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )