আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী  (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দারুল ইহ্সান ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের দুধ পান করিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান কর্মসূচীর উদ্বোধন করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, আদর্শ পুষ্টিকর খাদ্য দুধের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা ও প্রাণিসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মসূচী শিক্ষার্থীদের নিয়মিত দুধ পানে উৎসাহিত করবে। দুধের পুষ্টিগুণ সম্পর্কে তাদের সচেতনতা বাড়বে। এছাড়া প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোছা. হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শামসুর রহমান সুমন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ও মাদ্রাসার সহকারী পরিচালক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, দুধ একটি আদর্শ খাদ্য। শিশুরা দুধ পান করলে তাদের মেধার উন্নয়ন ঘটবে সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শিশুরা অনেক সময় দুধ খেতে চায় না এই কর্মসূচী তাদের দুধ পানের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )