চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ লাইট হাউজ Promoting inclusive voter education to strengthen electoral participation among women, youth, and marginalized communities in Bangladesh প্রকল্পটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিসটেম (IFES) সহযোগিতায় কুড়িগ্রাম, বগুড়া এবং রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে। কুড়িগ্রাম জেলার সদর উপজেলা এবং চিলমারী উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
তারই ধারাবাহিকতায় অদ্য ০৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ৯ ঘটিকায় লাইট হাউজ কর্তৃক আয়োজিত কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার প্রাথমিক শিক্ষক সভাকক্ষ হল রুমে দিন ব্যাপী অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম-ক্যাসকেডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩৫ জন সেচ্ছাসেবক অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে সেচ্ছাসেবকগন প্রথমবারের মতো সরাসরি ভোটার অধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ, ভোটদান পদ্ধতি, নির্বাচন, গনতন্ত্র এবং নাগরিক দায়িত্ব, ফ্যাসিলিটেটর এর ভূমিকা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন।
তারা নিজেদের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। এতে করে তারা উঠান বৈঠক এর মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের জনসাধারণকে সচেতন করতে পারবে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন লাইট হাউজ এর প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং সহযোগিতা করেন দুজন প্রশিক্ষণপ্রাপ্ত সেচ্ছাসেবক হামিদা আক্তার হেনা এবং নাফিসা তাসনিম সরকার নোভা। আরও উপস্থিত ছিলেন ভিউ এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক।








Leave a Reply