আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

আগে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে: সৌরসেনী

বিনোদন ডেস্কঃ গত বছর শীতে জমিয়ে প্রেম করেছিলেন টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এ বছর তিনি ‌‘সিঙ্গেল’। অন্তত তার কথায় এমনটাই বোঝা যায়। এজন্য একটি বিষয় নিয়ে আক্ষেপে পুড়ছেন অভিনেত্রী, যা খোলাসা করলেন নিজেই।

ভারতীয় গণমাধ্যমে সূত্রে খবর, একসময় ব্যবসায়ী নিখিল জৈনের ব্যবসার প্রচারমুখ ছিলেন সৌরসেনী। সেই সূত্রেই বাড়ে দুজনের ঘনিষ্ঠতা, যা পরে মন দেওয়া-নেওয়ায় গড়ায়। এ বছরের শুরুতে তেমনটা প্রকাশ্যেই এনেছিলেন সৌরসেনী। তবে এবার অভিনেত্রীর মন্তব্যে যেন বিচ্ছেদের সুর।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মজার ছলে অভিনেত্রী বলেন, একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের (প্রেমিক) থেকে তার হুডি চুরি করতাম। এবার আর সেটা হবে না। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে। এবার আর চুরি করা যাবে না।

অভিনেত্রীর এমন মন্তব্যে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। তাদের প্রশ্ন, তবে কি সৌর-নিখিল আলাদা হয়ে গেলেন। যদিও এ বিষয়ে দুজনের কেউই আলাদাভাবে কিছু বলেননি।

প্রসঙ্গত, নিখিল জৈন টলিউডের আরেক নায়িকা নুসরাত জাহানের সাবেক স্বামী। নুসরাতের সঙ্গে বিয়ে ভাঙার পরেই সৌরসেনীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি, এমনটাই গুঞ্জন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )