আজকের তারিখ- Fri-23-01-2026

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী  (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হল রুমে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিএনবি প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন প্রধান অতিথি ছিলেন। সিএনবির প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পাথারডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, চরভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন, পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, এসআই মামুনুর রশিদ, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মৌসুমী খাতুন বিশেষ অতিথি ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সবাই একসাথে কাজ করলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্প যুব সমাজকে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা পালন করতে উৎসাহিত করেছে, যা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
কর্মশালায় উপজেলার নিবন্ধিত ১১টি যুব সংগঠনের সভাপতি, সম্পাদক, চ্যাম্পিয়ন মা-বাবা এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে যুব সংগঠনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )