এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বেকার যুবক-যুব নারীদের জন্য ২০ দিনব্যাপী ৬০ ঘণ্টার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে চিলমারী উপজেলার চিলমারী মহিলা ডিগ্রি কলেজের আইসিটিডি ল্যাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাকেরে সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রা, জেলা আইসিটি অফিসার সাঈদ বিন হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল হালিম, চিলমারী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত জীতেন্দ্র নাথ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে ফ্রিল্যান্সিং হতে পারে যুব সমাজের জন্য একটি কার্যকর আয়ের উৎস। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক ও যুব নারীরা দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। তাঁরা আরও আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ চিলমারী উপজেলার বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থানে অনুপ্রাণিত করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে নতুন করে আরও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তিনি অংশগ্রহণকারীদের মনোযোগ ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।








Leave a Reply