আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে

যুগের খবর ডেস্ক: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি শেষ করতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে ইসি।
আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করা হবে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে। আজ-কালের মধ্যে তফসিল হবে। আজ ভাষণ রেকর্ড হবে।
বাগেরহাটের আসন নিয়ে আদালতের নির্দেশনা প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন শুনলাম। প্রভাব ফেলার তো কথা না। আমাদের মতো আমরা (তফসিল) ঘোষণা দেবো। যদি ওইটা (বাগেরহাটের আসন) না দিতে হয়, না দেবো, অসুবিধা নেই। তফসিলের ভাষণ বুধবার রেকর্ড হলেও ঘোষণা আজ-কালের মধ্যে বলে উল্লেখ করেন তিনি।
একজন নির্বাচন কমিশনার বলেন, ৮ ফেব্রুয়ারি বা ১২ ফেব্রুয়ারি, যে কোনো একদিন ভোটের তারিখ থাকছে। আজকালের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বাকি চার সদস্য হচ্ছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।
বঙ্গভবন থেকে ফিরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন সিইসি। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )