আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উলিপুর প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম।

দ্বিতীয় দফায় উপজেলার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৪ জন কোমলমতি শিক্ষার্থীকে নতুন করে এ কর্মসূচির আওতায় আনা হয়।
উদ্বোধনের সময়  উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আবু ওয়ারেছ, তাপসী রাবেয়া, আরিফুল ইসলাম প্রমুখ।
 উল্লেখ্য যে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ মিল্ক ফিডিং কার্যক্রমটি ২০২৩ সালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়।
সেখানে ১৬৮ জন কোমলমতি শিক্ষার্থী দৈনিক ২০০ মিলি: প্যাকেটজাত গাভীর দুধ পেয়ে আসছে। দীর্ঘ ৩ বছর পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবে গত বুধবার বিকালে পৌরসভার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হলো।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )