আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

বিনোদন ডেস্কঃ নব্বই দশকের নায়িকা পলিকে আগের মতো আর অভিনয়ে দেখা যায় না। বর্তমানে স্বামী-সন্তান ও সংসার নিয়ে কেটে যাচ্ছে তার দিন-রাত। অভিনয় থেকে দূরে থাকলেও এ অঙ্গনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত।

এই অভিনেত্রী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী পলি।

তিনি বলেন, আসন্ন ফিল্ম ক্লাব নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও একটি মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি। সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আপনাদের সক্রিয় সমর্থন ও একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ জানাই।

এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘দেনা পাওনা’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর গেল নভেম্বর মাসে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান পলি।

গত ২৬ নভেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হয় সরকারি অনুদানের এই চলচ্চিত্রের একটি গানের শুটিং। এর সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান।এফডিসির ৮ নম্বর ফ্লোরের এটিএন বাংলা স্টুডিওতে আইটেম গানের দৃশ্যায়ন করেন কোরিওগ্রাফার ইউসুফ খান। এতে পলির সঙ্গে দেখা যাবে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠুকে (বড়দা মিঠু)।

বলে রাখা যায়, মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে পলি চলচ্চিত্রে অভিষিক্ত হন। এই সিনেমার মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর পলি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এ নায়িকা।পলি অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে ‘যুদ্ধে যাব’, ‘ক্ষত বিক্ষত’, ‘মানিক বাদশা’, ‘এলাকার ত্রাস’, ‘কঠিন পুরুষ’, ‘জঙ্গল’, ‘দুর্র্ধষ’, ‘অশান্ত বাদশা’, ‘রাস্তা’, ‘জাল’, ‘বাংলার বাঘ’ ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )