মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরীতে ০৩ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে নাগেশ্বরী উপজেলার নীলুর খামারে অবস্থিত এসবি, এসএন ও ডিএ ব্রিকস নামক তিনটি ইটভাটার প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার (১,৫০,০০০/-) টাকা অর্থদন্ড ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফুদ্দীন । এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল চৌকস সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।








Leave a Reply