আজকের তারিখ- Sun-15-02-2026

অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব রাজারহাটে দোয়া মাহফিল

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব রাজারহাট ও পাক্ষিক আলোকিত রাজারহাট’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৫জানুয়ারী) মাগরিব বাদ প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি প্রেসক্লাব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী, প্রেসক্লাব রাজারহাট’র সহসভাপতি আমিনুল ইসলাম, আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু, শাহাজাহান আলী, এস লিমন, মশিউর রহমান ও মোস্তফা কামালসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রাজারহাট বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রাশেদুল ইসলাম। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ২০২৫ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাব রাজারহাট’র সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )