উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এ উপলক্ষে তিন দিনব্যাপী আলোক সজ্জা, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ক্লাব চত্বরে এসে শেষ হয়।
প্রেসক্লাবের হল রুমে মমতাজ হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সমকাল প্রতিনিধি মোন্নাফ আলী,প্রতিষ্টাতা মন্জুরুল হান্নান, সাংবাদিক শহীদুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম সিদ্দিকী,বনিক সমিতির ভারঃ সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বিশিষ্ট লেখক ও গবেষক আবু হেনা মোস্তফা কামাল,বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা মনোরন্জন রায় ওসিনিয়র সাংবাদিক নুর বক্ত মিয়া।








Leave a Reply